নেত্রকোনায় এতিম শিশুদের নিয়ে পিঠা উৎসব

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় সরকারি শিশু পরিবার (এতিমখানা) আয়োজনে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় জেলা সদরের রৌহা ইউনিয়নের কুমড়ি গ্রামে অবস্থিত সরকারি শিশু পরিবারে (বালক) এর উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

শিশু পরিবারের তত্ত্বাবধায়ক তারেক হোসেনর সঞ্চালনায় ও সমাজসেবার উপপরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, রৌহা ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাতেনসহ অন্যরা।

বক্তারা বলেন, সমাজে অবকাঠামো উন্নয়নের চেয়ে মানুষের মানসিক উন্নয়ন বেশি গুরুত্বপূর্ণ। যে কারণে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। আর শীতকালীন পিঠা উৎসব বাঙালির একটি আদি সংস্কৃতি। অর্থাৎ শিকড়ের আয়োজনগুলোর সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে হবে।

শিশুরা যেন নিজেদেরকে এতিম মনে না করে সেজন্য প্রতিবছর এমন উৎসবসহ খেলাধুলার আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। এতে গ্রামীণ ১১ প্রজাতির পিঠা তৈরি করে পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights