নেত্রকোনায় ট্রাক চাপায় নিহত ১

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলা স্টেশন রোড এলাকায় একটি দ্রুতগতির ট্রাকের চাপায় হালেমা খাতুন নামে ৮৫ বছরের বৃদ্ধা মারা গেছেন।

আজ মঙ্গলবার সকালে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা উপজেলার তারাকান্দা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী। তিনি ছেলের সাথে স্টেশন চত্বরেই থাকতেন।

পুর্বধলা থানার তদন্ত (ওসি) পুলিশ পরিদর্শক মো. মাসুদ হওলাদার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বধলা চৌরাস্তার দিকে একটি খালি ট্রাক যাচ্ছিল। পথে স্টেশনের কাছে বাজারেই বৃদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়। সাথে সাথে ট্রাক ফেলেই পালিয়ে যায় চালক। আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছি। বৃদ্ধা স্টেশন এলাকাতেই থাকতেন ছেলের সাথে।
এ ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights