নেত্রকোনায় মাঝরাতে বন্ধ দোকানে আগুন

অনলাইন ডেস্ক

নেত্রকোনার তেরিবাজার এলাকায় একটি হার্ডওয়্যারের তালাবদ্ধ দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। দোকান মালিক দেলোয়ার হোসেন পারলা এলাকার মজিবুর রহমানের ছেলে।

শুক্রবার রাত ৩ টা ১০ মিনিটের সময় ফায়ার সার্ভিসের অফিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের অফিস ইনচার্জ খানে আলম জানান, দোকানের সামনে একটি বৈদ্যুতিক লাইন ছিলো। তাদের ভাষ্য অনুযায়ী এবং আগুনের ধরন বুঝে ধারণা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।
তবে ঘটনার সময় দোকান বাইরে থেকে তালাবদ্ধ ছিলো। যে কারণে কোন হতাহতের ঘটনা নেই। আমরা খবর পেয়ে দ্রুত গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights