নেত্রকোনায় ৫ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি

পাঁচ দফা দাবিতে নেত্রকোনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ছোটবাজার স্থানীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় পাঁচ দফা দাবি উপস্থাপন করে শিক্ষার্থীরা জানায়, স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনসহ এমবিবিএস অথবা বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না। তারা হুঁশিয়ারি দেন। এ ছাড়াও বছরে চার থেকে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে স্বাস্থ্য সেবার দুর্ভোগ কমানোর দাবি তোলা হয়।

পরে শহীদ মিনার থেকে ক্যাম্পাসে ফিরে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. একরামুল হাসানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights