নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় দুর্নীতি বিরোধী দিবসে শপথ

নেত্রকোনায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবসে “উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ”-শ্লোগানে শপথ বাক্য পাঠ করা হয়।

আজ শনিবার সকালে নেত্রকোনা শহরের ছোট বাজার স্থানীয় শহীদ মিনারের সামনে মাননবন্ধন শেষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক শাহেদ পারভেজ।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এসময় সকল প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয়।
জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল কবীর সরকারের পরিচালনায় সভাপতি আলী আমজাদ আন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ লুৎফর রহমান ও সদস্য সাবেক সিভিল সার্জন ডা. সাহিদ উদ্দিন আহমেদ স্বপনসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights