নেপালের হারে সেমিফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ বুধবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত-নেপাল। সেখানে নেপালের ১-০ গোলের পরাজয়ে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে।

ভুটানে চলতি সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। ভারতের কাছে হারের পর হারিয়েছিল নেপালকে। যে কারণে ভারত ও নেপালের ম্যাচের ওপর নির্ভর করছিল বাংলাদেশের ভাগ্য।

আজ বুধবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ভারত ১-০ গোলে হারিয়েছে নেপালকে। পরপর দুই ম্যাচ হেরে নেপাল বিদায় নিলে বাংলাদেশের জন্য খুলে যায় সেমিফাইনালের দরজা। ম্যাচটি ড্র হলেও বাংলাদেশ উঠে যেতো সেমিফাইনালে।
ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ পেয়েছে পাকিস্তানকে। দুই ম্যাচ জিতে পাকিস্তান ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights