নেপালে জোড়া ভূমিকম্পের আঘাত, কাঁপল দিল্লিও
অনলাইন ডেস্ক
এবার পর পর দুইটি ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে। দেশটির বাঝাং জেলায় মঙ্গলবার বিকেলের দিকে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে রয়টার্স।
এরমধ্যে একটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩ এবং অন্যটির মাত্রা ছিল ৫.৩।
এতে ভারতের রাজধানী দিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে। বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসে। তবে তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
