নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গুলি ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দেশীয় জিনিসপত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ডাকাত গিয়াস উদ্দিন, ইউসুফ ওরফে কালা, আজাদ, মনির হোসেন, সালাউদ্দিন, সফিক।

বুধবার বিকেলের দিকে আসামিদের নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে, মঙ্গলবার উপজেলার জিরতলী ইউনিনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কালা, আজাদ ও সালা উদ্দিনের নেতৃত্বে নতুন করে ডাকাতদল গঠন করে ডাকাতির চেষ্টা চালায়। পরে এই ডাকাত দলের ৯-১০ জন সদস্য উপজেলার জিরতলী ইউনিয়নে ডাকাতি করার পরিকল্পনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জিরতলী ইউনিয়নের অভিযান চালিয়ে ৪ জন ডাকাতকে বিল থেকে আটক করে এবং গ্রেফতারকৃত ডাকাতদের স্বীকারোক্তি মোতাবেক ডাকাতদলকে সহায়তাকারী সফিককে গ্রেফতার করা হয় এবং ডাকাতদের আনা নেওয়ার জন্য ব্যবহৃত একটি অটোরিকশা আটক করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানায়, ডাকাত আজাদ, ইউসুফ, সালাউদ্দিন মিলে সিএনজি ভাড়া করে বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে ডাকাতি করার জন্য পছন্দমত বাড়ি খুঁজত এবং বিশদ তথ্য সংগ্রহ করত। জিরতলী বাজার এলাকায় তিনটি প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে গ্রেফতারকৃত ডাকাতরা সেখানে একত্রিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights