নোয়াখালীতে এলজিইডি ৯৩টি গ্রুপের ইজিপি ওপেন অনলাইন টেন্ডার
নোয়াখালী প্রতিনিধিঃ
দীর্ঘ ১৬ বছর পর নোয়াখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৯৩টি গ্রুপের ৭৫ কোটি টাকার ইজিপি ওপেন অনলাইন টেন্ডার লটারির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঠিকাদারদের উপস্থিতিতে এই ওপেন অনলাইন টেন্ডার লটারির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এতে খুশি সাধারণ ঠিকাদাররা। লটারিতে বিএনপিসহ সকল ঠিকাদার অংশগ্রহণ করেন। দুই দফায় মোট ৯৩টি গ্রুপের লটারির অনুষ্ঠিত হয়েছে। এলজিইডির নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ও এলজিইডির কল্যাণ সমিতির সভাপতি আবদুল মতিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোঃ নোমান, সিনিয়র সহকারী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল (কৌশিক), সহকারী প্রকৌশলী আবদুল্যাহ আল বাকের, সিনিয়র সাংবাদিক বখতিয়ার শিকদার, মনিরুজ্জামান চৌধুরী, আকবর হোসেন সোহাগ ও আনোয়ারুল হায়দারসহ প্রমুখ।
সাধারণ ঠিকাদাররা জানান, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ১৬ বছরে লটারির মাধ্যমে কোন টেন্ডার হয়নি। ৪/৫ জন লোকে ভাগ ভাটোয়ারার মাধ্যমে কোটি কোটি টাকার টেন্ডার হাতিয়ে নিয়েছে। এতে বঞ্চিত হয়েছে সাধারণ ঠিকাদাররা। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোঃ নোমান এ পদ্ধতিতে খুশি হয়ে বলেন, এটা একটি সুন্দর গনতান্ত্রিক পদ্ধতি। এভাবে আগামীতে সকল টেন্ডারের কাজ লটারির অনুষ্ঠিত হবে।
