নোয়াখালীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জে গাছ থেকে পড়ে মো.ইউছুফ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খোয়াজপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত ইউছুফ একই গ্রামের চাপরাশি বাড়ির হাসানুরজ্জামানের ছেলে। নিহতের জেঠাতো ভাই এ.কে. এম শাহজাহান জানান, সকাল ১০টার দিকে ইউছুফ ক্ষেতে ধানের বীজতলা করার জন্য ডালপালা কাটতে আম গাছে উঠেন। ওই সময় অসর্তকতাবশত গাছ থেকে পানিতে পড়ে যান। পরে স্বজনদের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, গাছের ডাল কাটার সময় নিচে পড়ে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।
