নোয়াখালীতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি

‘মুক্তিযুদ্ধের বিজয় বিদ্রোহী বাঙালির জয়’ এই স্লোগানে নোয়াখালীতে শুরু হয়েছে ২০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা।

শুক্রবার বিকেলে নোয়াখালী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা, মুক্তিযোদ্ধা সংসদের পতাকা ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মিলন। এ সময় বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে দেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খারুল আনম চৌধুরী সেলিম, সহ সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজুর করিম বাচ্চু।

পরে বিজয় মঞ্চে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খারুল আনম চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব আনম জাহের উদ্দিন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজুর করিম বাচ্চু, সহ সভাপতি দেলোয়ার হোসেন মিন্টু, নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, মেলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ। সভা সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার মঞ্চ ও সাজসজ্জা কমিটির আহবায়ক সাহাব উদ্দিন আহমেদ পোকরাজ।
বক্তাগণ নতুন প্রজম্মের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার প্রত্যয়ে ১৯৯২ সাল থেকে শুরু করা মুক্তিযুদ্ধের বিজয় মেলার প্রেক্ষাপট তুলে ধরেন। বক্তাগণ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights