নোয়াখালীতে স্বাধীনতা দিবসে নানা কর্মসূচি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। দিবসের প্রথম প্রহরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নোয়াখালী প্রেস ক্লাব, নোয়াখালী জেলা পরিষদ. স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এই সময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, জেলা মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মিলন, এলজিইডি নোয়াখালী তত্ত্বাবধায়ক কাজি গোলাম মোস্তফা ও নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম ও নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, এ আর আজাদ, গাজী রুবেল, এমবি আলম, আব্দুল মোতালেব ও ইকবাল সুমনসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সমবেত জনতা মুক্তিযুদ্ধের চেতনায় শোষণহীন, বঞ্চনাহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights