নোয়াখালীতে হরিণের ৩০ কেজি মাংস উদ্ধার

নোয়াখালীর উপকূলীয় দ্বীপ হাতিয়ার ঢালচরে ৩০ কেজি হরিণের মাংস, চামড়া ও মাথাসহ চারটি পা উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেলে এসব উদ্ধার করা হয়।

জানা যায়, হাতিয়া কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদস্যরা ঢালচরে যায়। সেখানে একটি চোরায় চক্র হরিণ কাটতে থাকার সময় কোস্টগার্ডের সদস্যদের অবস্থান টের পেয়ে তারা পালিয়ে যায়।

পরে কোস্টগার্ড সদস্যরা বাগানের মধ্যে থেকে ৩০ কেজি ওজনের হরিণের মাংস, চামড়া, মাথা ও চারটি পা উদ্ধার করেছে। পরে হাতিয়া বন বিভাগের কাছে এই মাংসগুলো হস্তান্তর করা হয়।
স্থানীয়রা ধারণা করছে, একটি চোরাই চক্র নিঝুম দ্বীপ থেকে বন বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে হরিণগুলো লুট করে নিয়ে মাংস বিক্রি করছে। গত ১০ বছরে অন্তত শত শত হরিণ এভাবে বিলুপ্ত হয়েছে। এজন্য নিঝুম দ্বীপের হরিণ রক্ষায় বন বিভাগকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights