নোয়াখালীতে ২ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
নোয়াখালীর সদরে ২ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন-নাজমা আক্তার (৩৯)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের মৃত আহম্মদ উল্যাহের মেয়ে।
অপরজন এরশাদ উল্যাহ (৩৮) তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার হীলা ইউনিয়নের পূর্ব শিকদার পাড়ার নাজিম উদ্দিন মৌলভী বাড়ির আলী আহাম্মদের ছেলে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী ও পেশাদার মাদককারবারি।
বুধবার দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে জেলা শহরের হাউজিং বালুর মাঠ থেকে একটি ডায়াগনস্টিক হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। ইয়াবা বিক্রির খবর শুনে রাতে জেলা শহরের হাউজিং এলাকার একটি ডায়াগনস্টিক হাসপাতালের সামনে অভিযান চালিয়ে দম্পতিকে গ্রেফতার করা হয়। এসময় দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ছাড়াও তাদের বিরুদ্ধে কক্সবাজারের রামু থানায় একটি ও নোয়াখালীতে একটিসহ দুটি মাদকের মামলা রয়েছে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা নেওয়া হয়েছে।
