নোয়াখালীতে ৮০ বোতল বিদেশি মদসহ কারবারি আটক

নোয়াখালী প্রতিনিধি

নোযাখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৮০ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

আটককৃত ওই মাদক কারবারির নাম নুর মোহাম্মদ (৫০)। তিনি উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইছচরা গ্রামের সকিনার বাপের বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে।

মঙ্গলবার ভোরে উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ওসি-ডিবি) আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকায় নাজমা ভিলা নামে একটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে চোরাই পথ দিয়ে আসা বিদেশি ব্যান্ডের ৮০ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি নুর মোহাম্মদকে আটক করা হয়। আটককৃত মদের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা।

রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন ছিল বলে জানান ডিবি ওসি আশরাফ উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights