নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা চলে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজকে A ইউনিট পরীক্ষায় প্রায় ৮ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয় ছাড়াও নোয়াখালী জিলা স্কুল, নোয়াখালী সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজসহ কয়েকটি স্থানে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই সময় নোয়াখালী জিলা স্কুলসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্প অধ্যাপক ডক্টর মুহম্মদ রেজওয়ানুল হক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের ডীন ড. মুহাম্মদ জাহাঙ্গীর সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights