নোয়াখালী হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৭ জনকে দণ্ড

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নেয়ার নামে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৭ দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

জানা গেছে, হাসপাতালের কর্মকর্তাদের যোগসাজশে দীর্ঘদিন ধরে দালালরা রোগীদের বিভ্রান্ত করে বেসরকারি হাসপাতালে পাঠাতো এবং কমিশন নিতো।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন ও র‍্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মিলন (৩৫), হারুন (৩৪), সজিব (২৫) ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডে, রতন (৩৮) ৩০ দিন, আকরাম হোসেন (২৫) ৭ দিন ও ৫০ টাকা জরিমানা, স্বপন (৪৪) ও মাসুদ (৪৫) ১৫ দিন ও ৫০ টাকা জরিমানা পেয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন বলেন, দালালদের দৌরাত্মে রোগীদের সেবা বিঘ্নিত হতো। এজন্য তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‍্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু বলেন, রোগীদের স্বার্থে অভিযান পরিচালনা করা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ফরিদ আহমেদ চৌধুরী জানান, ভবিষ্যতে মাস্টার রুলে কর্মরতদের জন্য পরিচিতির ড্রেস প্রণয়ন করা হবে এবং সংখ্যাও বৃদ্ধি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights