নৌকাকে চ্যালেঞ্জ স্বতন্ত্রসহ লাঙল প্রার্থীর

জামালপুর প্রতিনিধি

জামালপুর-২ ইসলামপুর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপির জন্য এবারের নির্বাচনের লড়াইটা বেশ কঠিন হবে। তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ টানা কয়েক মেয়াদ ধরে এই আসনে নির্বাচন করতে মাঠ চষে বেড়িয়েছেন। এ আসনে আওয়ামী লীগের তিন নেতা জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. জিয়াউল হক জিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীন ও বিমানবন্দর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান আলী মন্ডল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে রয়েছেন। তবে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি টানা তিন মেয়াদে এই আসনে সংসদ সদস্য নির্বাচত হয়ে এলাকায় উন্নয়ন করেছেন। তার ওপর মানুষের আস্থা রয়েছে। যে কারণে তার জনপ্রিয়তা রয়েছে। তবে এই আসনে নৌকাকে চ্যালেঞ্জে ফেলতে মাঠে নেমেছেন আওয়ামী লীগের তিন স্বতন্ত্র ছাড়াও জাতীয় পার্টি। এই আসনে যে প্রার্থীই নির্বাচিত হোক না কেন, তাকে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights