নৌকার জনসভায় নারী পুরুষ সমান তালে

গাজীপুর ঃস্টাফ রিপোর্টার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ১ আসনে নৌকার জনসভায় নারী পুরুষ সমান তালে উপস্থিত হয়েছেন। জয় বাংলা জিতবে আবার নৌকার স্লোগানে নেচে গেয়ে ভোট চাইছেন তারা।

বুধবার (৩ ডিসেম্বর) বেলা ৫ টায় গাজীপুর ১ আসনের কালিয়াকৈর পৌর টার্মিনালে নৌকা মনোনীত প্রার্থী মুক্তিযুদ্ধ মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আকম মোজাম্মেল হক এমপির আয়োজিত জনসভায় এ দৃশ্য দেখা যায়। মন্ত্রী আকম মোজাম্মেল হকের ডাকে নৌকার হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে মিছিল নিয়ে এসে জমায়েত হন পৌর টার্মিণালে। এতে জনসভা পরিণত হয় জনসমুদ্রে। শুধু পুরুষ নয় সমান তালে নারীরাও এসে উপস্থিত হন ওই সভায়। শেখ হাসিনার নৌকা স্লোগানে নেচে গেয়ে উত্তাল করে তোলেন জনসভা।

উপস্থিত হাজারো সমর্থকদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেন, আগামী ৭ তারিখ আপনাদের ভোটের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কাকে আপনারা বিপুল ভোটে বিজয়ী করবেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য গত ১৫ বছরে যে কাজগুলো করেছে সেই কাজের ধারা অব্যাহত রাখতে এটি আপনাদের দায়িত্ব।

এসময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলীর সভাপতিত্বে
জনসভায় আরও বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights