ন্যাটো দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও খারাপ একটি সংঘাত ঘটাবে : দিমিত্রি মেদভেদেভ

অনলাইন ডেস্ক
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও একটি খারাপ সংঘাত ঘটাবে। টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পশ্চিমারা ইউক্রেনকে ভারী অস্ত্র সরবরাহ এবং নাৎসিবাদকে সম্মান জানিয়ে দিন দিন বিশ্বকে এমন একটি সংঘাতের কাছে নিয়ে যাচ্ছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেউ দেখেনি।

মার্কিন নির্মিত এমওয়ান আব্রামস ট্যাংক ইউক্রেনে পৌঁছানো এবং কানাডার পার্লামেন্টে ইউক্রেনের নাৎসিবাদী এক যোদ্ধাকে সম্মান জানানোর খবরের প্রতিক্রিয়ায় দিমিত্রি মেদভেদেভ এসব কথা বলেন। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বলেন, চলমান পরিস্থিতিতে মনে হচ্ছে- ন্যাটোর সাথে সরাসরি সংঘাত ছাড়া রাশিয়ার সামনে আর কোনো পথ খোলা থাকছে না।

আমেরিকা ইউক্রেনকে দীর্ঘ পাল্লার আর্মি টেকনিক্যাল মিসাইল সিস্টেম দেয়ার যে অঙ্গীকার করেছে সে কোথাও তুলে ধরেন তিনি।ন্যাটো জোটকে ফ্যাসিস্ট জোট হিসেবে উল্লেখ করে একে হিটলারের অক্ষশক্তির সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে। তবে এই সংঘাত মানব সভ্যতার জন্য ১৯৪৫ সালের চেয়ে অনেক বেশি ধ্বংসযজ্ঞ ডেকে আনবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন দিমিত্রি মেদভেদেভ।
সূত্র : পার্সটুডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights