ন্যায়বিচার পাওয়ার অধিকার দেশের সব নাগরিকের রয়েছে : প্রধান বিচারপতি

কক্সবাজার প্রতিনিধি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ন্যায়বিচার পাওয়ার অধিকার বাংলাদেশের সকল নাগরিকের রয়েছে, এটা সংবিধানে গ্যারান্টি করেছে। প্রত্যেক মানুষের মৌলিক অধিকার রয়েছে ন্যায়বিচার পাওয়ার। আদালতে বিচার প্রার্থীরা ন্যায়বিচার পাওয়ার জন্যই আসে। আদালতের কর্তব্য হচ্ছে বিচার প্রার্থী সকল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করা। পাশাপাশি বিচার প্রার্থীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

শনিবার সকালে কক্সবাজার জেলা জজ আদালতের কাছে বিচারপ্রার্থী জনগণের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান বিচারপতি কক্সবাজারে মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন।

এ সময় সিনিয়র বিচারপতি এম এনায়েতুর রহিমসহ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ডিভিশনের বিচারপতিরা, সুপ্রিম কোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কক্সবাজারের জজ আদালতের বিচারকরা, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কক্সবাজার চিফ জুডিশিয়াল কোর্ট এলাকা পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights