ন্যায় ও ইনসাফভিত্তিক বরিশাল গড়ার প্রতিশ্রুতি ফয়জুল করিমের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালকে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত বরিশাল-৫ ও ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি ফয়জুল করিম। বৃহস্পতিবার সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় জনসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

জনসংযোগকালে মুফতি ফয়জুল করিম বলেন, ‘বরিশালের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য, দুর্নীতি ও অব্যবস্থাপনার শিকার। আমি ক্ষমতার জন্য নয়, আল্লাহভীরু নেতৃত্ব ও ন্যায় প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছি। মানুষের জীবন, সম্পদ, মর্যাদা ও অধিকার রক্ষাই হবে আমার প্রধান অঙ্গীকার।’

তিনি আরও বলেন, জনগণের সমর্থন পেলে বরিশালে সুশাসন, সামাজিক ন্যায়বিচার, কর্মসংস্থান সৃষ্টি এবং নৈতিক মূল্যবোধভিত্তিক প্রশাসন নিশ্চিত করা হবে। তার মতে, কোনো দলীয় স্বার্থ নয়, সাধারণ মানুষের অধিকার ও কল্যাণই হবে রাজনীতির মূল লক্ষ্য।

জনসংযোগকালে দলীয় নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights