ন্যায্যমূল্যে বেচাকেনার লক্ষ্যে সীতাকুণ্ডে ‘কৃষক বাজার’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কোনো ধরনের মধ্যস্বত্বভোগী ছাড়া ন্যায্যমূল্যে পণ্য বেচাকেনার লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে চালু হয়েছে ‘কৃষক বাজার’।

বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে সীতাকুণ্ড পৌর ভবনের সামনে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই বাজার উদ্বোধন করা হয়।

স্থানীয় কৃষি ও প্রাণিসম্পদ কার্যালয় উদ্যোগটি বাস্তবায়নে সহযোগিতা করছে। এই বাজারে কৃষক সরাসরি নিজের উৎপাদিত পণ্য ভোক্তার কাছে বিক্রি করতে পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, ‘নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর লক্ষ্যে এই কৃষক বাজার চালু করা হয়েছে। এই বাজারে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য কোন মধ্যস্বত্বভোগীর সহায়তা ছাড়াই বিক্রি করতে পারবেন। বর্তমান বাজার ব্যবস্থায় একদিকে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান না। আবার ক্রেতারাও ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারেন না। আমরা প্রতিটি পণ্যের দাম নির্ধারণ করে দিবো। যাতে কৃষকও লাভবান হয়, ক্রেতারাও অপেক্ষাকৃত কম মূল্যে পণ্য কিনতে পারেন।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. তাহমিন আরজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights