পঞ্চগড়ের প্রান্তিক চাষিদের ভূগর্ভস্থ পানি ব্যবহার না করার আহ্বান
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে পঞ্চগড়ের প্রান্তিক চাষিদের সঙ্গে সেচ সংক্রান্তিতে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাগুড়া প্রধান পাড়া গ্রামের চাষীদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে ফসল চাষাবাদে সেচের জন্য ভূগর্ভস্থ পানি ব্যবহার না করে নদী খাল বিলের উপরিভাগের পানি ব্যবহারের আহ্বান জানানো হয়।
পঞ্চগড় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বরেন্দ্র বহুমুখী উন্নয় কতৃপক্ষ্যের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ডয়লেন।
নির্বাহী পরিচালক ফরিদুল ইসলামে বলেন, পঞ্চগড়ের পানি দেশের সবচেয়ে সুপেয়। এ অঞ্চলে চাষাবাদে খুব বেশি পানির প্রয়োজন পড়ে না। ভূগর্ভস্থ পানি ব্যবহার করলে সুপেয় পানির স্তর নিচে নেমে যাবে। পানি নষ্ট হবে।
তিনি বলেন, উপরিভাগের পানি বিশেষ করে নদী, পুকুর, খালবিলে জমাকৃত পানি ব্যবহার করলে ফসল যেমন ভালো হবে তেমনি পানিও নষ্ট হবে না। অনুষ্ঠানে প্রান্তিক চাষীরা তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমশের আলী, প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, পঞ্চগড় জোনের সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম প্রমুখ। পরে জয়পুর হাট ও বৃহত্তর দিনাজপুর কৃষি উন্নয়ন প্রকল্পে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তারা।
