পঞ্চগড়ে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় জেলা তথ্য অফিসের উদ্যোগে বুধবার পঞ্চগড় সোনার তরী নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। ইন্সটিটিউটের অধ্যক্ষ মালতী মারান্ডীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. হায়দার আলী। এসময় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শামীম সিদ্দিক, জ্যেষ্ঠ গণমাধ্যম কর্মী শহীদুল ইসলাম শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইন্সটিটিউটের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights