পঞ্চগড়ে কমেনি শীতের তীব্রতা

অনলাইন ডেস্ক
পঞ্চগড়ে অব্যাহত রয়েছে হিমশীতল বাতাস। বেড়েছে শীতের প্রকোপ। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৯৫ শতাংশ। প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ১১ থেকে ১২ কিলোমিটার।

গত বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর গত মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, গত তিনদিন জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। তবে শুক্রবার শৈতপ্রবাহ কেটে গেছে। শৈতপ্রবাহ না থাকলেও জেলার ওপর দিয়ে উত্তরের হিমশীতল বাতাস বয়ে যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, গত টানা ৩ দিন পঞ্চগড়ে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে শুক্রবার হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়ায় সকাল ৯টায় পঞ্চগড়ে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আজ শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights