পঞ্চগড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ
অনলাইন ডেস্ক
পঞ্চগড়ের তৃতীয় দফায় দুই দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রাতভর পৌষের জেঁকে বসা তীব্র শীতে কাঁপছে উত্তরের এই অঞ্চলের মানুষ।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ সেলসিয়াস। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রার রেকর্ডে দুই দিন ধরে তৃতীয় দফায় মৃদু শৈতপ্রবাহ বইছে।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজকেও তাপমাত্রা কমে ৯ ডিগ্রির ঘরে। এ তাপমাত্রায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ অঞ্চলে। আজ বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবারও তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রার রেকর্ডে দুই দিন ধরে তৃতীয় দফায় মৃদু শৈতপ্রবাহ বইছে।
