পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

অনলাইন ডেস্ক

পঞ্চগড়ে হিমেল হাওয়া ও আর কুয়াশা ভেদ করে সকালে দেখা মিলছে সূর্যের। কয়েকদিনের বৈরী আবহাওয়ার পর এমন পরিবেশে স্বস্তি ফিরেছে এ জনপদের মানুষের।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তার আগে সোমবার (২৭ জানুয়ারি) ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, গত তিনদিন ধরে ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। আজ বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশার আবরণ ভেদ করে রোদ ছড়াচ্ছে সূর্য। কনকনে শীতের অনুভূতি থাকলেও রোদে ফিরেছে কর্মচাঞ্চল্যতা। সাঝ সকালেই কাজে যেতে দেখা গেছে নিম্নআয়েরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights