পঞ্চগড়ে বজ্রপাতে তরুণের মৃত্যু

পঞ্চগড়ে বজ্রপাতে শাহাদাত হোসেন (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শাহাদাত ওই এলাকার কেরামত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত ট্রাক্টরের সহকারী হিসেবে কাজ করতেন। বিকেলে তিনি ট্রাক্টরচালকের সঙ্গে ফসলি জমি থেকে ভুট্টা পরিবহনের কাজে নিয়োজিত ছিলেন। একপর্যায়ে ট্রাক্টরের চাকা নরম মাটিতে দেবে গেলে সেটি তোলার জন্য প্রয়োজনীয় বেলচা আনতে তিনি বাড়িতে যান।

বেলচা নিয়ে ঘটনাস্থলে ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু বলেন, বজ্রপাতে শাহাদাতের মৃত্যু হয়েছে। তার পরিবার কোনো ধরনের সহযোগিতা চাইলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights