পঞ্চগড়ে মাদক দ্রব্যসহ স্বামী-স্ত্রী আটক
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ার দেবনগর এলাকায় হেরোইনসহ আবু হানিফ (৩৫) ও তার স্ত্রী মাছুমা (৩০) খাতুনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে দেবনগরের একটি রাস্তা থেকে এ দম্পতিকে গ্রেফতার করে থানা হেফাজতে আনা হয়। আবু হানিফ হানি ওই এলাকার সামসুল হকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবনগর ইউনিয়নে দুপুরে অভিযান চালানো হয়। ওই দম্পতি হেরোইনের চালান আনার সময় তাদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৯ গ্রাম হেরোইনসহ তাদেরকে আটক করা হয়। হেরোইনের মূল্য ৯০ হাজার টাকা। এলাকাবাসী বারবার এ দম্পতিকে গ্রেফতার করার জন্য জানিয়ে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বলেন, আটককৃতরা স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন ধরেই এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছে। তারই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।
