পঞ্চগড়ে ৩ দিনব্যাপী ভূমি মেলা

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপি ভূমি মেলা। সকালে পঞ্চগড় সদর উপজেলা ভুমি অফিস কার্যালযের সামনে থেকে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জাযগায এসে শেষ হয়।

“নিয়মিত ভুমি উন্নযন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি”এই প্রতিপাদ্য নিয়ে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: সাবেত আলী।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সীমা শারমিন,সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন,সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহন মিনজী সহ ভুমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলা ভুমি অফিস কার্যালযে ভুমি অধিগ্রহন ভুক্তভোগিদের মাঝে চেক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights