পঞ্চগড় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার খোলাপাড়া এলাকায় ফলক উন্মোচন করে ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

এ সময় অন্যদের মধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুফিয়া সুলতানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, আদম সুফি, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য ভবনের ছয়তলা বিশিষ্ট প্রশাসনিক, অ্যাকাডেমিক ও ওয়ার্কশপের জন্য তিনটি পৃথক ভবন নির্মাণ করা হবে। যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ কোটি টাকা।

জেলা শিক্ষা প্রকৌশলের মাধ্যমে ইনস্টিটিউটটি নির্মিত হলে জেলার তরুণদের আত্মকর্মসংস্থানমুখী শিক্ষা ও বেকারত্ব ঘোঁচাতে বড় ভূমিকা রাখবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights