পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় জিরো লাইনে ১০ জন

পঞ্চগড় প্রতিনিধিত্ব

পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে ১০ জনকে বাংলাদেশে জোরপূর্বক পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৫ জুন) ভোরে বিএসএফের এই প্রচেষ্টা নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়বাড়ি ক্যাম্পের বিজিবি সদস্যদের বাধায় ব্যর্থ হয়।

পুশইনের শিকার ব্যক্তিরা বর্তমানে সীমান্ত রেখার জিরো লাইনে অবস্থান করছেন। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা প্রশমনে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৮-এর ৫ নম্বর সাব পিলার এলাকা দিয়ে কাঁটাতারের বেড়া পার করে বিএসএফ সদস্যরা নারী ও পুরুষসহ ১০ জনকে পুশইন করে। পরে বিজিবির টহল দল বাধা দিলে তারা সীমান্তের ভারতীয় অংশে ২০ গজের মধ্যে অবস্থান নেয়।

এদিকে, এঘটনার পর থেকে বিজিবির সঙ্গে স্থানীয়রা অংশগ্রহণ করে সীমান্তে অবস্থান করছে। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights