পঞ্চগড় সুগার মিল চালুর দাবিতে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি

দীর্ঘ চার বছর থেকে পঞ্চগড় সুগার মিলে আখ মাড়াই বন্ধ রয়েছে। এতে করে বেকার হয়ে হাজারও শ্রমিক করুন দিনাতিপাত করছেন। এ নিয়ে আন্দোলনও চালানো হয়েছে। তবে সরকার পদক্ষেপ না নেওয়ায় এবার পঞ্চগড়ের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে সর্বস্তরের মানুষের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন শ্রেনী পেশার সংগঠন। বেলা ১১ টার দিকে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের মিলগেট বাজারে সড়কের দুই ধারে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন পাঁচ শতাধিক জনতা।

এর আগে স্কুলের ছাত্র ছাত্রী, জাতীয়তাবাদি কৃষক দল, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, গন অধিকার পরিষদ, জেলা ছাত্রদল মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেয়। মানববন্ধনে জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি রাশেদ প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, গন অধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজুর রহমান , কৃষকদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রোকনুজ্জামান জাপান সহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন স্বৈরাচারি সরকার এই সুগার মিলের আখ মাড়াই বন্ধ করেছেন। অতি দ্রুত পঞ্চগড়ের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান চালু না করলে পঞ্চগড়বাসী এক হয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights