পঞ্চম দিনের মতো বন্ধ আইফেল টাওয়ার

অনলাইন ডেস্ক

ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ারের কর্মীদের ধর্মঘটের কারণে শুক্রবার এটি পঞ্চম দিনের মতো বন্ধ রয়েছে। অপর্যাপ্ত বিনিয়োগের প্রতিবাদে দুই মাসের মধ্যে বিশ্বের অন্যতম পরিচিত পর্যটন কেন্দ্রে এটি দ্বিতীয়বারের কর্মবিরতির ঘটনা।

টাওয়ারটির অপারেটর ‘এসইটিই’ টিকিটধারীদের ভ্রমণের আগে কিংবা ভ্রমণ বাতিলের আগে ওয়েবসাইট চেক করার পরামর্শ দিয়েছে। টিকিটধারীদের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে অপারেটরটি।

শ্রমিক ইউনিয়নগুলি মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয়কে অবমূল্যায়ন করা হয়েছে অভিযোগ তুলে বলছে, ভবিষ্যতের দর্শনার্থীর সংখ্যা অনুমানের উপর ভিত্তি করে অতিরঞ্জিত করা হয়েছে। আইফেল টাওয়ারের অপারেটরকে একটি লিজিং ফি চার্জ করছে যা ব্যয়বহুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights