পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

পটুয়াখালী প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পটুয়াখালীতে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস। আজ শুক্রবার সকালে শহরের সার্কিট হাউস চত্বরে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসকে জুয়েল রানা।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশের সৌন্দর্য্য রক্ষায় পরিছন্নতা অভিযানের পরে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসানসহ প্রশিক্ষণ প্রাপ্ত যুব, আত্মকর্মী, যুব সংগঠক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ও উপজেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপকারভোগীদের মধ্যে ঋণের চেক, প্রশিক্ষণ সনদ ও যাতায়াত ভাতা বিতরণ এবং রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়াও সুবিধাজনক সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে ২৪টি গাছ, জলাশয় পরিস্কার এবং মাদক ও সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক সভা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights