পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ২৩ বসতঘর

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেডের আধাপাকা ২৩টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চরপাড়া ওয়ায়েজিয়া কামিল মাদরাসার পশ্চিম পাশে থাকা বসতঘরগুলো পুড়ে যায়।

এ ঘটনায় মোতাহার আকন, মোস্তফা আকন, হারুন আকন, মনির আকন, উজ্জ্বল শীল, লিলি বেগম, আবুল হোসেন, মো. রাসেল, হুমায়ুন, জসিম, আকলিমা, রিয়াজ আকন, পারভীন, কহিনুর বেগম, লুৎফা বেগম, মাকসুদ, খলিল খান, জাফর খান, মরিয়ম বেগম, শ্যামল দাস, সন্ধ্যা রানী দাস, রিনা রানী দাস ও সুজনের মোট ২৩টি বসতঘর ও চায়ের দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পটুয়াখালী সদর ফয়ার সার্ভিস ও নদী (নৌ) ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের কাজে সহযোগিতা করেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পটুয়াখালী স্টেশনের স্টেশন অফিসার মো. রেজওয়ান জানান, দুপুর ১টা ৪০ মিনিটের সময় খবর পেয়ে দুটি স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া সঠিকভাবে এখনই বলা সম্ভব নয়।

এদিকে, জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে ঘটনাস্থলে গিয়ে আগুনের ক্ষয়ক্ষতি নিরূপণ করতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights