পটুয়াখালীতে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের লাউকাঠী শহীদ স্মৃতি বিদ্যা নিকেতন ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত পৌনে দুইটার দিকে সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের ৯ নং ওযার্ডের ওই ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

গভীর রাতে বিকট শব্দে এলাকার ভোটারসহ সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লাউকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আশীষ কুমার চক্রবর্তী জানান, রাত পৌনে দুইটার দিকে ভোট কেন্দ্রের মধ্যে ১টি ককটেল বিস্ফোরণ হলে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights