পদ্মার এক কাতল ৪৬ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে ২২ কেজি ওজনের বড় আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। রবিবার সকালে পদ্মা নদীতে স্থানীয় জেলে সোনা হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় আড়তে তিনি ২ হাজার টাকা কেজি দরে ৪৪ হাজার টাকায় বিক্রি করেন।

জানা গেছে, জেলে সোনা হালদার মাছটি বিক্রির জন্য নিলামে তোলেন। সেখান থেকে দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ ২ হাজার টাকা কেজি দরে ৪৪ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।

মো. শাহজাহান শেখ বলেন, পদ্মায় পাঙ্গাস, রুই, কাতলসহ বিভিন্ন দেশি প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে। মাঝে মাঝে বড় আকৃতির কিছু মাছ পাওয়া যাচ্ছে। ফেরিঘাট এলাকায় সেই মাছগুলোর নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে আমারা মাছগুলো বিক্রি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করি। রবিবার ২২ কেজির একটি কাতল মাছ ক্রয় করেছিলাম। কেজিতে ১০০ টাকা লাভে ৪৬ হাজার ২০০ টাকায় মাছটি ঢাকায় বিক্রি করেছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নজমুল হুদা বলেন, পদ্মায় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে। তবে মাছগুলোর দাম বেশি। এ ক্ষেত্রে জেলেরা বেশ লাভবান হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights