পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ, পরে মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে দুইজন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিস তাদের মৃতদেহ উদ্ধার করে। রবিবার দুপুরে পবা উপজেলার হরিপুরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- রাজশাহী নগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি হোসেন (১৬)। সে এ বছর রাজশাহী কোর্ট একাডেমি স্কুলের মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল।অন্যজন মনির হোসেন (২০) একই এলাকার শাহিন হোসেনের ছেলে। মনির পেশায় থাই মিস্ত্রি।

রাজশাহী মহানগর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুপুরে কয়েকজন মিলে নদীতে গোসলে নামে। এ সময় বাপ্পি ও মনির নদীতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে উদ্ধার অভিযান শুরু করে। বিকাল সাড়ে তিনটার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার শেষে দুইজনের মৃতদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights