পদ্মা সেতু হয়ে দক্ষিণের স্বস্তির ঈদযাত্রা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

দক্ষিণের দুয়ার হিসেবে খ্যাত পদ্মা সেতু হয়ে দুর্ভোগ ও বিড়ম্বনা ছাড়াই নাড়ির টানে বাড়ি ফিরছে ২১ জেলার মানুষ।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোলপ্লাজায় স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। তবুও কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থাপনায় খুব দ্রুত সময়ে টোল প্রদান করে গন্তব্যে ছুটছে যানবাহন।

এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত ছোট যানবাহনেরও আধিক্য রয়েছে। দুই চাকার ব্যক্তিগত বাহন মোটরসাইকেলে করেও যাচ্ছেন অনেকে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুর দুই প্রান্ত হয়ে যান পারাপার হয়েছে ৪১ হাজার ৮৮৫টি। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা।

দক্ষিণের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে কাজ অব্যাহত রেখেছ সেতু কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights