পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুচ্ছভুক্ত স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৫ অক্টোবর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাটি দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে অনুষ্ঠিত হবে এবং বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

এই ভর্তি পরীক্ষায় কৃষি, মাৎস্যবিজ্ঞান এবং এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের ৪৪৮টি আসনের জন্য প্রায় ৪ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সকল কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক, এলাকাবাসী, সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights