পবিপ্রবিতে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যত প্রস্তুতিবিষয়ক ওয়ার্কশপ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের আয়োজনে দিনব্যাপী ‘প্রিপারিং ইউনিভার্সিটিস ফর দ্য ফিউচার; বাজেট ম্যানেজমেন্ট, রিসার্চ গ্রান্ট এন্ড অডিট রেজুলেশন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়টির টিএসসি মিলনায়তনে প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাসের সভাপতিত্বে ওয়ার্কশপ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘ভিশন-২০৪১ বাস্তবায়নে দক্ষ জনশক্তি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসতে হবে। উচ্চ শিক্ষা হতে হবে মানসম্মত। বিশ্ববিদ্যালয়গুলোতে অবশ্যই গবেষণায় গুরত্ব দিতে হবে, আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে এবং বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে।’
ভাইস চ্যান্সেলর স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ‘স্মার্ট বাংলাদেশ তৈরিতে আমাদেরকে শিক্ষা, নৈতিকতা, স্বচ্ছতা ও গবেষণায় গুরত্ব আরোপ করতে হবে।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল এর পরিচালক (অ. দা.) প্রফেসর ড. কামরুল হাসান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক (অ. দা.) ড. কুমার দেবাশীষ দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights