পবিপ্রবি’র বিভিন্ন পদে নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সেকশন অফিসারসহ বিভিন্ন পদের নিয়োগ কেন অবৈধ হবে না তার কারণ জানতে সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারসহ চারজনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।

সেকশন অফিসার পদে শামসুল হুদা রিফাত নামের এক চাকরি প্রত্যাশীর দায়েরকৃত রিট পিটিশনের শুনানি শেষে মহামান্য হাইকোর্ট শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ইউজিসি চেয়ারম্যান, পবিপ্রবি’র উপাচার্য ও রেজিষ্ট্রারকে ওই রুল জারি করেন। বাদী পক্ষের বিজ্ঞ কৌঁসুলি মোহাম্মাদ জুলফিকার আলী ওই রুল জারির সত্যতা নিশ্চিৎ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে পবিপ্রবির রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান বলেন, এখনো কোনো কাগজপত্র পাইনি, তবে শুনেছি বেশ কয়েকটি মামলা হয়েছে। নিয়োগ বাতিল হবে কিনা জানতে চাইলে বলেন, নিয়োগ বৈধ প্রক্রিয়ায় না হলে বাতিল হওয়ার সুযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights