পরকীয়া প্রেমিকসহ প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার খয়রাবাদ এলাকায় এক প্রবাসীর স্ত্রী (২৪) ও তার পরকীয়া প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে সাড়ে ৯টার দিকে ওই দুইজনের লাশ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন জেলার গোমাস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার খয়রাবাদ গ্রামের প্রবাসী সান মোহাম্মদের স্ত্রী টুসি ও শিবগঞ্জ উপজেলার আরগাড়াহাট এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে রাকিব।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রবাসী সান মোহাম্মদ সনুর বাড়িতে রাতে আসে তার স্ত্রীর পরকীয়া প্রেমিক রাকিব। টুসির শাশুড়ি তার ছেলের স্ত্রী ও রাকিবকে এক ঘরের ভেতর থাকতে দেখে ফেললে টুসি ঘরের দরজা লাগিয়ে প্রেমিকসহ বসতঘরের তীরের সঙ্গে একসাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আশেপাশের লোকজন এসে ঘরের দরজা খুলতে বললে তারা আর ঘরের দরজা খোলে না। জানালা দিয়ে উৎসক জনতা দেখতে পায় দুইজন ফাঁসি দিয়ে ঝুলে আছে। পরবর্তীতে এলাকাবাসী খবর দিলে থানা পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় দুইজনকে উদ্ধার করে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মো. খাইরুল বাসার বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
