পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, সিলেট
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমনের সিলেটস্থ বাসায় হঠাৎ হাজির হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক টিম। টিমের সদস্যরা বুধবার সন্ধ্যা ৬টার দিকে মন্ত্রীর বাসায় আসেন। পরে ড. এ কে আব্দুল মোমনের সঙ্গে মতবিনিময় করেন তারা।

এর আগে সিলেটে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির সিলেট বিভাগীয় প্রতিনিধিরা। দুপুর ১২টায় এই বৈঠক শুরু হয় সিলেটের স্থানীয় এক হোটেলে।

এতে বিএনপির পক্ষে অংশ নেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights