পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

অনলাইন ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে তারা বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

ঢাকার সুইস দূতাবাস এক বার্তায় জানিয়েছে, বৈঠকে রাষ্ট্রদূত সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক, বহুপাক্ষিক ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার গুরুত্ব তুলে ধরেন। রোহিঙ্গা শরণার্থী সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী সুইজারল্যান্ডের সমর্থনের প্রশংসা করেন।

সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে তার শক্তিশালী অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য উন্মুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights