পরাজিত প্রার্থীকে মিষ্টিমুখ করালেন বিএনপির শাহজাহান
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী-৪ আসনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর বিএনপি প্রার্থী মো. শাহজাহান প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করিয়েছেন।
ফল ঘোষণার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী ইসহাক খন্দকারের বাসায় গিয়ে মিষ্টিমুখ করিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতির বার্তা দিয়েছেন তিনি।
নির্বাচনে বেসরকারি ফল অনুযায়ী, নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনে মো. শাহজাহান ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামীর ইসহাক খন্দকার পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট।
