“পরিচয় “
কবি হাসিনা মরিয়ম
আমি আকাশ কে বলি..
এতো তারা তুমি কোথায় রাখো,
আকাশ বলে…
আমার এই বিশাল বুকে রাখি,
তোমার এই বিশাল বুকে আমাকে একটু জায়গা দিবে…
আমি ও তারা হবো
রাতের আকাশে মিটিমিটি করে জ্বলবো..
আকাশ বলে তোমাকে আমি কেমন করে রাখবো,
দেখছো না তারা- রা ছুটাছুটি করে,
ওরা তোমাকে জায়গা দিবে না..
কেন দিবে না..
আমি ও তো ওদের মতো একা,
আমি তো আমাকে খুঁজে পাই না,
কোথা থেকে এসেছি কোথায় যাবো,
আমিও তো ছুটে চলেছি এক জায়গা থেকে আর এক জায়গায়,
আমার ও তো কোনো ঠিকানা নেই,
আমি ও তো ওদের মতো যাযাবর..
আকাশ তোমার পৃথিবীতে আমাকে একটু জায়গা দাও,
আমিও তোমার বুকে এক টুকরো আলো ছড়াবো,
আমি ও নক্ষত্রের রূপালী আলোর ছটায়
নিজেকে আলোকিত করবো,
আমি আবার আমাকে খুঁজবো তোমার বুকে নতুন করে,
জানিনা কবে কখন কোথায় নিজেকে হারিয়ে ফেলেছি,
কালের বিবর্তনে আবার আমি ফিরে এসেছি,
নাম পরিচয়হীন নিজেকে একটা নতুন নাম দিতে নতুন পরিচয়ে,…
