পরিচালক সোহানুর রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় পরিচালক সোহানুর রহমান সোহানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোহানুর রহমান সোহানের মৃত্যুর সংবাদে শোকাহত কানাডা সফররত তথ্যমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, সোহানুর রহমান সোহানের চলে যাওয়া দেশের চলচ্চিত্র অঙ্গনে এক বেদনাবিধূর অধ্যায়। করোনার ক্রান্তিকাল পেরিয়ে সিনেমা জগৎ আবার ঘুরে দাঁড়ানোর এই সময় তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। এর সাথে মঙ্গলবার রাতে সোহানুর রহমান সোহানের স্ত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু আরেক বিয়োগান্তক ঘটনা।
সালমান শাহ, মৌসুমী, শাকিব খানকে রূপালি পর্দায় নিয়ে আসা চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি সোহান তার নির্মিত ‌‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালবাসা’ এমন সব চলচ্চিত্রের মাঝে বেঁচে থাকবেন বলে জানান তথ্যমন্ত্রী।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে সোহানুর রহমান সোহানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

সোহানুর রহমান সোহানের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো-‘বিশ্বাস অবিশ্বাস’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘আমার দেশ আমার প্রেম’, ‘অনন্ত ভালোবাসা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights